ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ (প্রবাসী কল্যাণ কার্ড)


Application Form Useful Resources Frequently Asked Questions

স্ব-উদ্যোগে বিদেশে আগমনকারী প্রবাসীদেরকে বাংলাদেশ সরকারের ডাটাবেজের আওতায় আনয়ন এবং প্রবাসীদের কল্যাণমূলক কার্যক্রমকে আরো সুষ্ঠভাবে সম্পাদনের নিমিত্ত বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ (প্রবাসী কল্যাণ কার্ড) নিবন্ধন চালু রয়েছে।

কারা এই কার্ড করতে পারবেন?

  • সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী যেকোন বাংলাদেশী নাগরিক যাদের বিএমইটি কার্ড নেই তারা প্রবাসী কল্যাণ কার্ড -এর জন্য আবেদন করতে পারবেন।
  • ১৮ বছরের কম এবং ৬৫ বছরের বেশী বয়সী বাংলাদেশি প্রবাসীরা এই সদস্যপদ নিবন্ধনের জন্য উপযুক্ত নন।
  • প্রবাসী কল্যাণ কার্ড আবেদন দাখিলের সময় আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকা বাঞ্ছনীয়।
  • বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় নিরাপদে বিদেশ গমন ও প্রত্যাবর্তন
  • প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান।
  • প্রবাসী কর্মীর সন্তানদের স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা প্রদান
  • বাংলাদেশ মিশনসমূহে শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে কর্মিদের আইনগত সহায়তা প্রদান
  • প্রবাসে আটককৃত কর্মীদের মুক্তকরণে সহায়তা প্রদান ও দেশে ফেরত আনয়ন।
  • আহত, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম কর্মীদের দেশে ফেরত আনয়ন ও চিকিৎসার্থে ১ (এক) লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান।
  • প্রবাসে মৃত্যবরণককারী কর্মীদের মৃতদেহ দেশে আনয়নে সহযোগিতা প্রদান
  • প্রবাস ফেরত অসুস্থ ও মৃত কর্মীদের পরিবহনের জন্য বিমানবন্দর হতে এম্বুলেন্স সেবা প্রদান
  • বিমান বন্দর হতে মৃতের স্বজনদের নিকট মৃতদেহ হস্তান্তরের সময় মৃতদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫,০০০ টাকার চেক প্রদান।
  • বৈধভাবে বিদেশ গমনকারী কর্মীদের মৃত্যুতে তার পরিবারকে ৩ (তিন) লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান
  • প্রবাসে মৃতকর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ/ইন্সুরেন্স/বকেয়া বেতন/সার্ভিস বেনিফিট আদায় এবং ওয়ারিশদের নিকট বিতরণ।
  • প্রবাসে ক্ষতিগ্রস্থ কর্মীর পুনর্বাসনে গৃহীত ভবিষ্যত কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ প্রদান।
  • প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে মাত্র ২ (দুই) সপ্তাহে পুনর্বাসন ঋণ প্রদান।
  • প্রবাসী কর্মীর সম্পদ রক্ষা ও নানাবিধ অসুবিধা দূরীকরণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদান
  • প্রবাসী কর্মী ও তাদের পরিবারকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখার মাধ্যমে সেবা প্রদান।
  • অত্র মিশনের হেল্প লাইন নাম্বার +৯৭১ ৫০৮১ ৬৮২৫৩ ও +৯৭১ ৫০৮১ ৬৮৩৬৩ -এর মাধ্যমে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সেবা প্রদান।
  • বাংলাদেশী পাসপোর্ট
  • সংযুক্ত আরব আমীরাতের ভিসা
  • আমিরাত আইডি কার্ড
  • এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি
  • নমিনির তথ্য

আবেদন ফি: ১৪০ আমিরাতি দিরহাম (নগদে পরিশোধযোগ্য)

আবেদন ফি আবেদন দাখিলের সময় নগদে পরিশোধ করতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য।

নিম্নোক্ত সার্ভিস সেন্টার থেকে প্রবাসী কল্যাণ কার্ডের সেবা গ্রহণ করতে পারবেনঃ

ফশওয়া গ্লোবাল
নং. ৩ রিম রেসিডেন্সি, উম হুরাইর, কারামা, দুবাই
টেলিফোনঃ +৯৭১ ০৪ ৫৭০ ১৬৪৮; +৯৭১ ০৪ ৫৭০ ১৬৫০
হোয়াটসঅ্যাপঃ +৯৭১ ৫০ ৭২৯ ২২৯৪
ইমেইলঃ [email protected]
ওয়েবঃ https://www.foshwaglobal.ae/

  • আবেদন অনলাইনে দাখিল করতে হবে।
  • অনলাইনে আবেদন দাখিলের পর আবেদনপত্রটি প্রিন্ট করে তার সাথে প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করে সার্ভিস সেন্টারে জমা দিন।
  • সার্ভিস সেন্টারে আবেদন ফি পরিশোধ করে রশিদ সংগ্রহ করুন।
  • আপনার কার্ডটি প্রস্তুত হলে সার্ভিস সেন্টার থেকে কার্ডটি সংগ্রহ করুন।

প্রসেসিং সময়
ন্যুনতম ৩ (তিন) কার্য দিবস।

প্রবাসী কল্যাণ কার্ড হারিয়ে গেলে করণিয়:
১। প্রবাসী কল্যাণ কার্ড হারিয়ে গেলে www.wewb.gov.bd ওয়েবসাইট থেকে হারিয়ে যাওয়া কার্ডটির অনলাইন কপি ডাউনলোড করে নেয়া যাবে। অনলাইন কপি ডাউনলোড করার সময় পাসপোর্ট নাম্বারটি হাতের কাছে রাখুন।
২। হারিয়ে যাওয়া কার্ডের অনুরূপ আরেকটি ডুপ্লিকেইট কার্ড পেতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই -এর লেবার উইং এ আবেদন করুন।